হোসাইন আহমদ॥ জেলা জাতীয় পার্টির আয়োজনে ২১ জুন বুধবার শহরের ওয়েষ্টার্ণ রেষ্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হক এর পরিচালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী, ব্যাংক অফিসার এসোসিয়েশনের সভাপতি মোঃ আবু তাহের, বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ চুন্নু, এডভোকেট রমাকান্ত ঘোষ ও এডভোকেট আব্দুল মতিন।
এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা, এম লুৎফুল হক, তজমুল হোসেন চৌধুরী, রফিকুল আলম, মুহিবুর রহমান, ফারুক আহমদ, মুহিবুর রহমান লাল, আছলম, সৈয়দ নোমান আহমদ, মাহমুদুর রহমান মাহমুদ ও নাসির আহমদ কাইয়ুম প্রমুখ।
এছাড়াও ইফতার মাহফিলে শহরের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.