
এহসান বিন মুজাহির॥ আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের সপ্তম কেন্দ্রীয় পরীক্ষা বৃহস্পতিবার ২২ জুন ২৬ রমজান সকাল সাড়ে ৮ টা থেকে সারাদেশে ৩২ টি পরীক্ষা কেন্দ্রে অভিন্ন প্রশ্নে লিখিত পরীক্ষা শুরু হয়ে বিকালে মৌখিক দুটি বিষয়ে পরীক্ষা সম্পন্ন হয়।
আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বরুণা মাদরাসার সহকারী শিক্ষাসচিব মুহাদ্দিস মাওলানা কারি হিলাল আহমদ জানান, দেশব্যাপি ৩২টি মারকাজে ৭০০ সনদ পরীক্ষার্থী এবং ৯০০ খামিস পরীক্ষার্থীদের ২০১৭ সালের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করেন।
শিক্ষা বোর্ডের প্রধান কেন্দ্র জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম বরুনা মাদ্রাসার সনদ ও খামিস জামাতের পরীক্ষা কেন্দ্রে সহস্রাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রসঙ্গত ২৪, ২৫ এবং ২৬ রমজান স্থানীয় ও কেন্দ্রীয় পরীক্ষা চলে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.