শ্রীমঙ্গল প্রতিনিধি॥ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হতদরিদ্র ও এতিমদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
২৭ রমজান ২৩ জুন শুক্রবার বিকেলে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মো: ছায়েদ আলী ব্যক্তিগত উদ্যোগে প্রায় শতাধিক এতিম ছাত্রদের মাঝে ঈদ বস্ত্র পায়জামা, পাঞ্জাবী বিতরণ করেন। এবং পাচঁ শত হতদরিদ্রদের মাঝে নতুন কাপড় বিতরণ ও নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সাদি মহল কমিউনিটি সেন্টার এর ম্যানাজার অরুন দেব, শ্রীমঙ্গল ছাত্র সমাজ কল্যাণ পরিষদের সভাপতি তোফায়েল আহমেদ পাপ্পু প্রমুখ। এসময় তিনি প্রতিনিধিকে বলেন, বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আমি সব সময় বিভিন্ন ধরণের সাহায্য সহযোগীতা দিয়ে থাকি। প্রতি বছরের মত এবারও ব্যাক্তিগত উদ্যোগে এতিম ও দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান করেছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.