
জুড়ী প্রতিনিধি॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে উত্তর জাঙ্গিরাই আদর্শ সমাজ কল্যাণ সংস্থার উদ্যেগ্যে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার ২৩ জুন দুপুর ২টায় উত্তর জাঙ্গিরাই ঈদগাহ মাঠে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। লাল মিয়ার সভাপতিত্বে ও নজরুল ইসলাম মাষ্টারের পরিচালনায় ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক মেম্বার হাবিবুর রহমান আছকর, জমির মিয়া।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার সদস্য এ্যাডভোকেট শাখাওয়াত হোসেন, মাও: মাহবুবুর রহমান, নুর আলম, খুকন মিয়া প্রমুখ। অনুষ্ঠানে ৭১ জন গরীব ও অসহায়কে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.