
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও পথ শিশুদের মুখে হাসি ফুটিয়ে ঈদের আনন্দ ভাগ করতে মৌলভীবাজার জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার ফর বাংলাদেশের উদ্যোগে পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করা হয়।
২৩ জুন শুক্রবার ২৭ রামাদ্বান সকালে মৌলভীবাজার শহিদ মিনার প্রাঙ্গণে নানা বয়সী পথ শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ বিতরণ করে তারা পথশিশুদের সাথে ঈদ আনন্দ ভাগ করে নেয়। এতে উপস্থিত ছিলেন রায়হান রাহি, সাইফ সোহেল, নাদের খান, আসিফ বকস সহ সংগঠনের অন্যান্য সকল নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.