
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। ঈদ আসলেই মানুষ নানা আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রতি বছরের মত এবারও জমজমাট হয়ে উঠেছে শ্রীমঙ্গলের শপিং মহল, বিপনীগুলো। পদচারনায় মুখরিত ক্রেতাদের উপচে পড়া ভীর বেশ লক্ষণীয়।
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সমাগত, কড়া নাড়ছে দরজায়। এরই মধ্যে ঈদের কেনাকাটা অনেকে সেরে ফেলেছেন অনেকেই। বাকী রয়েছে রূপচর্চার কাজ। তাই দিন ঘনিয়ে আসার সাথে ভিড় বাড়ছে শ্রীমঙ্গল শহরের সেলুন ও পার্লারগুলোয়।
কারও চুলটা রাঙাতে হবে, ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে কারও চাই ফেসিয়াল। মেহেদিতে হাত রাঙানো থেকে শুরু করে চুল ও পায়ের নখ পর্যন্ত চলছে পরিচর্যা। পার্লারকর্মীদের যেন দম ফেলার ফুসরত নেই। ঈদকে সামনে রেখে দীর্ঘ হচ্ছে সেবা গ্রহীতাদের সারি। পার্লারে উপচেপড়া ভিড় লক্ষণীয় শ্রীমঙ্গল শহরের বিউটি পার্লারগুলোতে।
সরেজমিনে গিয়ে দেখা যায় শ্রীমঙ্গল শহরের পার্লারের কর্মীদের এখন দম ফেলার ফুরসত নেই। ঈদ প্রায় চলেই এসেছে। শেষ মুহূর্তে নিজেকে আকর্ষণীয় করতে তরুণ-তরুণীরা ভিড় জমাচ্ছেন শহরের নামিদামি সেলুন ও পার্লারগুলোয়। বাদ যাচ্ছেন না বয়স্করাও। চুলকাটা, রং করা, ভ্রƒ প্ল্যাক, ফেসিয়াল, মেনিকিউর, পেডিকিউর আরো কত কী!
বিউটি পার্লারের কর্মীরা জানান, ২৫ রমজানের পর থেকেই তরুণীরা নিজেদের পরিপাটি করতে ব্যস্ত হয়ে ওঠেন। রমজান মাসের শুরু থেকেই অনেকে ভিড় জমান শ্রীমঙ্গল শহরের বিভিন্ন বিউটি পার্লারে। বিউটিশিয়ানরাও ব্যস্ত সময় কাটান তরুণীদের মনের মতো করে সাজাতে।
রুপকথা ল্যাডিস বিউটি বিউটি পার্লারের ব্যবস্থাপক ও পরিচালক জানান সকাল থেকেই তরুনীরা বিভিন্ন ধরনের সাজগোজ করার জন্য ভীর করছেন।
সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত খুব ব্যস্ততায় সময় কাটছে। বেশীরভাগ তরুনীরা চুলকাটা, রং করা, ভ্রƒ প্ল্যাক, ফেসিয়াল করছেন বলে জানান। তবে ঈদের আগের রাত আরো বেশী ব্যস্ততা বাড়বে।
শহরের তামান্না বিউটি পার্লার, রুপকথা বিউটি পার্লার, ওমেন্স বিউটি পার্লার, বৈশাখী বিউটি পার্লার সহ প্রায় সব বিউটি পার্লারেই তরুণীদের উপস্থিতি সমাগম।
এদিকে মেয়েদের পাশাপাশি রুপচর্চায় পিছিয়ে নেই ছেলেরাও। শহরের জেন্টস পার্লারগুলোও এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। ঈদে নতুন জামা-জুতার পাশাপাশি শেভ-চুলকাটাসহ দাড়ি ছেঁটে নিজেকে আকর্ষণীয় করতে নরসুন্দরের কাছে ছুটছে সবাই।
ছেলেদের সৌন্দর্য চর্চায় রয়েছে হেয়ারকাট এবং সেভ, ফেসিয়াল, শ্যা¤পু ওয়াশ এবং ফেস ওয়াশ, গোল্ড এবং হেয়ারকাট, হেয়ার স্ট্রেইট, এক বছরের হেয়ার ট্রিটমেন্ট, পেডিকিউর, মেনিকিউর, বডি ম্যাসাজ এবং পার্টি মেকআপসহ আরও নানান রুপচর্চা।
শহরের হবিগঞ্জ রোড, স্টেশন রোড, মৌলভীবাজার রোড, কালিঘাট রোডস্ত সেলুনগুলোতে ব্যস্ততম সময় পার করছে সেলুনের কারিগররা। এছাড়াও বিভিন্ন এলাকার সেলুনগুলোতেও ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কোন সেলুনেই চেয়ার খালি নেই। ঈদ মৌসুমের বাড়তি গ্রহকের চাপ সামাল দিতে সেলুন মালিকরা বাড়তি কারিগর নিয়োগ করেছেন। ঈদে বাড়তি মূল্য রাখছেন সেলুন মালিকরা তার উপর রয়েছে বখশিসের দাবিও।
শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড উজ্জ্বল হেয়ার ড্রেসার এর কারিগর উজ্জ্বল জানান দম ফেলাবার কুদরত নেই। কাজের এত চাপ যে সকাল ৯টা থেকে রাত ১২টা থেকে ১টা পর্যন্ত কাজ করতে হয়। তবে ঈদের আগের রাতে সারা রাত কাজ করতে হবে।
বিউটি পার্লার ও সেলুন কারিগররা জানায় ঈদের আগের রাত পর্যন্ত ধুম ভীড় থাকবে। আগের রাত ভোর পর্যন্ত কাজ করতে হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.