স্টাফ রিপোর্টার॥ ১০নং নাজিরাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী দারুল ক্বিরাত প্রতিযোগীতা ২৭শে রমজান ২৩ জুন শুক্রবার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, দাড়াও পথিক গ্রন্থের লেখক ও কলামিষ্ট সাবেক আহমদ। মোট ১০৪ জন বিজয়ী ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরষ্কার স্বরূপ লেখকের বই, কলম বিতরণ করেন প্রধান অতিথি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাজিরাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওঃ ফারুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তান্তাব আহমদ বাবু, এম.এ সালাম, এডভোকেট জালাল আহমদ রাজু।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.