জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলা ফাউন্ডেশনের উদ্যোগে কটিনালা হাফিজিয়া আতিকিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের ঈদ পোশাক বিতরণ করা হয়েছে।
২৪ জুন শনিবার বেলা ২ টায় ফাউন্ডেশনের সভাপতি রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হোসেন পলাশের পরিচালনায় ১৭ জন এতিম শিক্ষার্থীদের পাঞ্জাবী বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মুহিবুর রহমান জুয়েল, মোঃ জামাল উদ্দিন, আমিনুল ইসলাম বদরুল, ওয়াহিদুর রহমান মুমিন, রায়হান আহমদ শাহীন, হাবিব উল্লাহ বাহার, আমির হোসেন রনি, শাহরিয়ার নাঈম, আবু সালেহ নাঈম প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.