বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ভাটেরা সড়কে ২৯ জুন বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন, পুলিশ ও ভাটেরা ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম জানান, ভাটেরা ইউনিয়নের তুলাপুর গ্রামের কনর মিয়ার পরিবারের লোকজন পাশর্^বর্তী বরমচাল ইউনিয়নের সিঙ্গুর গ্রামের ঈদের দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে সকাল ১০টায় সিএনজি অটোরিক্সাযোগে বাড়ি থেকে রওয়ানা হন। বরমচাল ইউনিয়নের সিঙ্গুর নামক স্থানে আসার পর বিপরীতমুখী একটি পিকআপভ্যান সিএনজি অটোরিক্সাকে মুখোমুখি ধাক্কা মারে। এতে সিএনজি অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার যাত্রী নুরুন নেছা (৭০) নামক এক বৃদ্ধার মৃত্যু হয়। এছাড়া সিএনজি অটোরিক্সার যাত্রী জেবিন (২৮), তার স্বামী বদরুল হোসেন (৩৫), হাসান (২০) ও ইয়াসমিন (১৭) গুরুতর আহত হন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নুরুন নেছা উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মৃত আব্দুর রহমান। তিনি কনর মিয়ার শ^াশুড়ী।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপভ্যান চালকের গাফিলতিতে দূর্ঘটনাটি সংঘঠিত হয়েছে। গাড়ীসহ চালক পলাতক রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.