
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ গন মহা বিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে র্যালি করেছে ছাত্রলীগ। কমলগঞ্জ উপজেলা ও কলেজ ছাত্রলীগ এর আয়োজনে ১ জুলাই শনিবার বেলা ১২ টায় কলেজ ক্যাম্পাস থেকে বিশাল মিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজের সামনে পথসভায় মিলিত হয়। কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগ আহবায়ক, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ। উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাকের আলী সজিব ও কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাসান আহমেদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাবেক সাাধারণ সম্পাদক সায়েদুল আলম, সাবেক সহ-সভাপতি আনোয়ার পারভেজ আলাল, কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, সাবেক যুগ্ম-আহবায়ক হামিম মাহমুদ, জাকির হোসেন পান্না, বর্তমান সভাপতি হাকিম আহমেদ। নতুন শিক্ষার্থীদের ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়্। একাদশ শ্রেনীর উদ্বোধনী ক্লাস উপলক্ষে এ র্যালি অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.