কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে ক্বেরাত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মণিপুরী মুসলিম কওমী মাদ্রাসা ছাত্র সেবা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার বিকাল ৩টায় স্থানীয় তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ক্বেরাত প্রতিযোগীতা, পুরষ্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান। সংগঠনের সভাপতি মুফতি খুবাইব আহমাদ জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মো: শফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, তেতইগাঁও রশিদউদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.