কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহা বিদ্যালয়ে উপজেলা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের আনন্দ র্যালী ও পথসভার মাধ্যমে স্বাগত জানিয়ে বরণ করা হয়।
১ জুলাই শনিবার বেলা ১২ টায় কলেজ ক্যাম্পাস থেকে বিশাল আনন্দ র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের সামনে পথসভায় মিলিত হয়। কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগ আহবায়ক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাকের আলী সজিব ও কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাসান আহমেদের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার পারভেজ আলাল, যুবলীগ নেতা জহির আলম নান্নু, সাবেক সাাধারণ সম্পাদক সাহেদুল আলম, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, সাবেক যুগ্ম-আহবায়ক হামিম মাহমুদ জয়, জাকির হোসেন পান্না, কলেজ ছাত্রলীগ সভাপতি হাকিম আহমেদ। নতুন শিক্ষার্থীদের ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। একাদশ শ্রেনীর উদ্বোধনী ক্লাস উপলক্ষে এ র্যালী অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.