জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের হরিরামপুর গ্রামে সেচ্ছাশ্রমে ৩শত ৫০ ফুট সাকোঁ নির্মাণ করা হয়েছে।
১ জুলাই শনিবার হরিরাপুর গ্রামে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনির সার্ভিক সহযোগীতায় ও জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান সাবেল এর উদ্যোগে হরিরামপুর গ্রামে ৩শত ৫০ ফুট সাকোঁ নিমাণ করেন। এতে সেচ্ছাশ্রমে রাশিদ মিয়া, মোতালিব মিয়া, সুভাষ দে, কবির আহমদ কালা, সুহেল আহমদ, সেলিম মিয়া, আনোয়ার হোসেন, কাজল মিয়া, রহিম মিয়া, খোরশেদ মিয়া, সালাউদ্দিন, হোসেন মিয়া প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.