বিশেষ প্রতিনিধি॥ মৌলভীবাজার ৩ জুলাই সোমবার মৌলভীবাজার জেলা সদরস্থ আদালত অঙ্গঁনে প্রথম বারের মত একটি ব্যাতিক্রমী ও প্রশংসনীয় অনুষ্টানের আয়োজন করেন জেলা বারের সাবেক সভাপতি ও এই জেলার সাবেক পাবলিক প্রসিকিউটার, বর্ষীয়ান সাংবাদিক-কলামিষ্ট এডভোকেট মুজিবুর রহমান মুজিব। গত ২রা জুলাই রবিবার বিকাল দুই ঘটিকায় জেলা জামে মসজিদ মার্কেটের নিচ তলায় দেওয়ানী-ফৌজদারি ও আয়কর আইন উপদেষ্টা প্রতিষ্টান -রহমান এন্ড রহমান- এর পক্ষ থেকে ঈদ পূনর্মিলনী ও দেশীয় ফল উৎসবের আয়োজন করেন প্রতিষ্ঠানের কর্নধার এডভোকেট মুজিবুর রহমান মুজিব। তাঁর সভাপতিত্বে এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট রনজিত কুমার ঘোষ এর প্রধান আতিথ্যে প্রথম পর্বের মত বিনিময় ও শুভেচ্ছা সভায় সম্মানিত অতিথি ছিলেন জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট রমাকান্ত দাশ গুপ্ত এবং জেলা বারের সেক্রেটারী বিশিষ্ট আইনজীবী এডভোকেট মিজানুর রহমান মিজান। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বারের সহ-সভাপতি বিশিষ্ট আইনজীবী সাবেক এ.জি.পি এডভোকেট মামুনুর রশিদ, অতিঃ পি.পি. এডভোকেট আব্দুল খালিক, ব্যাংক অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি এডভোকেট মোঃ আবু তাহের, নোটারি পাবলিক এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, এডভোকেট বদরুল ইসলাম, এডভোকেট তপন চন্দ্র পাল তপু।
বক্তাগন এই ব্যাতিক্রমি আয়োজনের ভূয়সী প্রশংসা করতঃ এই উৎসব অব্যাহত রাখার দাবী জানান। সভাপতির ভাষনে উদ্যোক্তা এডভোকেট মুজিবুর রহমান মুজিব সভায় সহৃদয় উপস্থিতি ও মূল্যবান ভাষনের জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতঃ আজীবন উৎসব অব্যাহত রাখার অঙ্গীঁকার ঘোষনা করেন। সহার্দ্য ও সম্প্রিতি সভায় আরো উপস্থিত ছিলেন জেলার বিজ্ঞ জি.পি এডভোকেট আবুল কালাম, জেলা বারের সাবেক সম্পাদক এডভোকেট কামরেল আহমদ চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এডভোকেট সুভাষ চক্রবর্ত্তী, এডভোকেট শেখ হাবিবুর রহমান, এডভোকেট আবুল কাসেম, এডভোকেট বদরুল হুসেন ইকবাল, এডভোকেট আব্দুল মতিন, এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী, এডভোকেট ও এ.পি.পি জাহাঙ্গীর হোসেন প্রমুখ বিপুল সংখ্যক আইনজীবী এবং পেরামাউন্ট গ্রুপের কর্নধার এস.টি করিম সহ বেশ কজন সুধীজন। দ্বিতীয় পর্বে অ্যাগত মেহমানগনকে ঈদের মিষ্টি মুখ এবং খৈ, কাঠাল, আম, আনারস সহ দেশীয় ফল দিয়ে অপ্যায়িত করা হয়। সভা সঞ্চালনা করেন রহমান ও রহমানের অংশীদার এডভোকেট আলতাফুর রহমান সুমন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.