বিশেষ প্রতিনিধি॥ মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের আথানগীরি গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রব্বান মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছন।
৩ জুলাই সোমবার দুপুরে উপজেলার কাগাবলা ইউনিয়নের আথানগিরী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে জমি নিয়ে প্রতিপক্ষ জবান উল্যা তার লোকজন নিয়ে রব্বান মিয়া, দিলবর মিয়া (৪৫) ও ইয়াবর মিয়াকে (৫২) কুপিয়ে জখম করেন। তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে রব্বান মিয়া মারা যান। মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.