স্টাফ রিপোর্টার॥ বন্যা মোকাবেলায় মৌলভীবাজারে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রীসহ মন্ত্রনালয়ের সচিব ও মহাপরিচালক।
মৌলভীবাজারের দূর্যোগ মোকাবেলায় ৩ জুলাই সোমবার রাত সাড়ে দশটায় মৌলভীবাজার সার্কিট হাউসে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি, ত্রান মন্ত্রনালয়ের সচিব শাহ কামাল, যুগ্ম সচিব মো. মহসীন, মহাপরিচালক রিয়াজ আহমদ সহ জেলার সকল স্তরের সরকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় ত্রান মন্ত্রী সরকারী কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনের পরামর্শ দেন। এছাড়া মৌলভীবাজারের সাম্প্রতিক দূর্যোগ মোকাবেলায় সবধরনের সহযোগীতার আশ্বাসও দেন তিনি। আজ মৌলভীবাজারের দূর্গত এলাকা পরিদর্শন করবেন ত্রান মন্ত্রী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.