
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মইদাইল গ্রামের বীরেন্দ্র দেবনাথের মেয়ে হেপী রানী দেবনাথ (১৮) নামক একটি কলেজ ছাত্রী ১ জুলাই সকাল ৯টায় বৃন্দাবনপুর হুরুন্নেচ্ছা খাতুন চৌধুরী কলেজে ভর্তি হওয়ার কথা বলে আর বাড়ী ফিরেনি। তার পিতা বীরেন্দ্র দেবনাথ সকল আত্মীয়-স্বজনের বাড়ী ও আশেপাশের সকল গ্রামে এবং কলেজে খোঁজাখুঁজি করে পাঁচদিন পার হয়ে গেলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোজ হওয়ার সময় তার পড়নে ছিলো নীল রঙ্গের সেলেয়ার কামিজ, তার উচ্চতা আনুমানিক ৫ ফুট, গায়ের রং শ্যামলা, শারিরীক গঠন মাঝারি, মুখমন্ডল গোলাকৃতি, পরনে চশমা, সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
এদিকে গত পাঁচ দিনে অনেক খোঁজাখুঁজি করে কলেজ ছাত্রীর সন্ধ্যান না পেয়ে ৬ জুলাই বৃহস্পতিবার সকালে নিখোঁজ ছাত্রীর মা মীরা রানী দেবনাথ কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। কোন সুহৃদয় বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকলে ০১৭৪৯-০১৪৮৪১ এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.