স্টাফ রিপোর্টার॥ ৮ জুলাই, ২০১৭ খ্রিষ্টাব্দ মৌলভীবাজার জেলার সাবেক ম্যাজিস্ট্রেট ও আর.ডি.সি. আলহাজ্ব মোঃ আবদুর রশীদ ওরফে রাশীদ উল্লাহ সাহেবের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের ৫৯, ফরেস্ট অফিস রোডস্থ বাসভবন ‘শিরীন-ছায়ায়’ পরিবারের পক্ষ থেকে তাঁর রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।
উল্লেখ্য, মরহুম মোঃ আবদুর রশীদ অগ্রণী ব্যাংক লিমিটেড-এর এমডি জনাব মুহম্মদ শামস্-উল ইসলাম শামীম, সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার পত্রিকার সম্পাদক শফিউল ইসলাম শফি এবং ঢাকা ব্যাংক লিমিটেড মৌলভীবাজার শাখার ম্যানেজার জনাব সদরুল ইসলাম সুয়েব-এর পিতা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.