স্টাফ রিপোর্টার॥ শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট মৌলভীবাজার “জালালী কাফেলা-৩৬০” এর উদ্যোগে সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়নের বন্যাকবলিত ২২০টি পরিবারের মাঝে প্রায় অর্ধলক্ষাধিক টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
৮ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকায় সংস্থার সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফিয আলাউর রহমান টিপুর সার্বিক তত্ত্বাবধানে ও সহ-সভাপতি মোস্তফা আহমদ, হাফিয কাওছার আহমদ, জাকির আহমদ জবলু, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সানীর সহযোগিতায় ইউনিয়নের মানিক হাওর, আটঘর, দুঘর, কালাচাঁনপুর, আগনসী, ছিকরাইল, জাকান্দিসহ আরও প্রত্যন্ত অঞ্চলে নৌকাযোগে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন ১০নং নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হাজী সৈয়দ এনামুল হক রাজা, ইউপি সদস্য সৈয়দ সুফিয়ান আলী , মোস্তাকিন মিয়া, সংস্থার নির্বাহী সদস্য ডা. শাহ অলিউর রহমান, মোজাহিদ আহমদ, হাফিয আবু জাফর রিপন, মনসুর আহমদ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.