রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলা সৈয়দ শাহ্ মোস্তফা কলেজ হল রুমে ৮ জুলাই শনিবার বিকেলে কম্পিউটার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা শহরের সৈয়দ শাহ্ মোস্তফা কলেজ এর ২০১৭/১৮ শিক্ষাবর্ষে নবীন বরণ অনুষ্ঠান ও কম্পিউটার সামগ্রী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৈয়দ শাহ্ মোস্তফা কলেজের অধ্যক্ষ মুশফিকুর রহমান ইকবাল, বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এম.এ মনসুরুজ্জামান, সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, রেজাউল করিম, ড. জিল্লুল হক, আনকার আহমদ, ডা: সাদিক আহমদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দ শাহ্ মোস্তফা কলেজে কলেজের প্রভাষক মোঃ আসআদুল্লাহ্।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.