
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে প্রাইভেটকারের ধাক্কায় তপন রুদ্র পাল (১৯) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
শনিবার ৮ জুলাই রাত সাড়ে ৯ টার দিকে শ্রীমঙ্গল রোডের জগন্নাথপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। তপন জুড়ী উপজেলার সোনারপা চা বাগানের শ্রমিক জনারতন রুদ্র পালের ছেলে। সে মৌলভীবাজার সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অর্নাস ১ম বর্ষের ছাত্র।
তপন এর বন্ধু সঞ্জয় নায়েক জানায়, রাতে তপন শ্রীমঙ্গল সড়কের একটি বাসায় প্রাইভেট পড়িয়ে ম্যাচে যাওয়ার পথে দ্রুতগ্রামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে স্থানীয় লোকজন মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো: সোহেল আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে আসামী করে মামলা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে জাকির হোসেন (৩৩) নামে এক জনকে আটক করেছে পুলিশ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.