
স্টাফ রিপোর্টার॥ প্রয়াত সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ দু:স্থদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
৮ জুলাই শনিবার ২ নং উত্তরভাগ ইউনিয়নের কামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে এ ত্রান দেওয়া হয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রান বিতরণ করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও প্রয়াত মন্ত্রী মহসিন আলী-এর মেয়ে সৈয়দা সানজিদা সারমিন।এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা আরিফ নেওয়াজ রাফি, তানভীর আহমদ শিপু, রেজা, যুবলীগ নেতা আব্দুল কাদির ফৌজি, রাজনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাম্মু, হারুন আহমেদসহ মৌলভীবাজার জেলা ছাত্রলীগ, রাজনগর উপজেলা যুবলীগ, রাজনগর উপজেলা ছাত্রলীগ, রাজনগর উপজেলা তাতীলীগ এর নেত্রীবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.