স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরে একটি দ্বিতল ভবনে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান বিদেশী মদ,ইয়াবা ও তিন জন আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
১২ জুলাই বুধবার দুপুরে পুলিশ সুপারের নেতৃত্বে শহরের পুরাতন হাসপাতাল সড়কে একটি দ্বিতল ভবনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় ভবনের বিভিন্ন কক্ষ তল্লাসী করে ২৭ বোতল সিগনেচার, ২৪ বোতল অফিসার ব্লু, ৪ বোতল বিয়ার ও ৭৫ পিচ ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য পায় পুলিশ। অভিযানে ভবনের মালিক সহ ৩ জন আটক করা হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল হক জানিয়েছেন জেলাকে মাদক মুক্ত করার লক্ষে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত আছে। এরই পরিপেক্ষিতে আজকের অভিযান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.