জুড়ী প্রতিনিধি॥ দীঘর্ মেয়াদী জলাবদ্ধতা থেকে দেশের বৃহত্তম হাওর হাকালুকির বোরো ধান, সবজি, হাওর তীর বর্তী বাড়ি ঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার লক্ষ্যে হাকালুকি হাওর উন্নয়ন আন্দোলন পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ জুলাই মঙ্গলবার সন্ধ্যায়জুড়ী মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়েপরিষদের আহ্বায়ক মঞ্জুরে আলম লাল এর সভাপতিত্বে ও ডাঃ আব্দুল হান্নানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, দুপ্রক সভাপতি তাজুল ইসলাম, প্রধান শিক্ষক ইসহাক আলী, মাহবুবুল ইসলাম কাজল, আব্দুল আহাদ, সিরাজুল ইসলাম, কল্যাণ প্রসূন চম্পু, মোঃ তাজুল ইসলাম, মাহবুব আলম জলিল, জহিরুল ইসলাম সরকার, এম. রাজুঅ াহমেদ, গোলাম রব্বানী চৌধুরী জাহাঙ্গীর, বদরুল ইসলাম, মুস্তাকিম আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা সিলেট-মৌলভীবাজারের ছয় উপজেলা ঘিরে থাকা হাকালুকি হাওরকে হাওর উন্নয়ন প্রকল্পের আওতায়না নেয়ার তীব্র নিন্দা জানিয়ে হাকালুকি হাওরকে হাওর উন্নয়ন প্রকল্পের আওতায় নেয়ার জোর দাবি জানান। সেই সাথে হাওর তীরবর্তী ক্ষতিগ্রস্থ মানুষের সমন্বয়ে দুর্বারগণ আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নেয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.