
জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ীতে পিডিবির বিদ্যুৎসরবরাহ ব্যবস্থা পল্লী বিদ্যুতের আওতায় নেয়ার চক্রান্তের প্রতিবাদে পিডিবি বাঁচাও পল্লীবিদ্যুৎহঠাও আন্দোলন জুড়ীতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
১২ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টায় বিজিবি ক্যাম্প চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সিরাজুল ইসলামের পরিচালনায় শফিক আহমদ, কিশোর রায় চৌধুরী মনি, কুলেশ চন্দ্র চন্দ মন্টু, তাজুল ইসলাম, মাছুম রেজা, নজমুল ইসলাম, আয়াজ উদ্দিন, আব্দুল কাদির দারা, মাহবুবুল ইসলাম কাজল, ইসহাক আলী, মঞ্জুরে আলম লাল প্রমুখ। বক্তারা রাখেন জুড়ীর পিডিবির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পল্লী বিদ্যুতের আওতায় নেয়ার চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে যে কোন মূল্যে পিডিবিকে রক্ষার জন্য তীব্র গণ আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন। মানববন্ধন শেষেজুড়ী শহরে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। জুড়ী কামিনীগঞ্জবাজার ও ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা ঘন্টাখানেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেন। পাশাপাশি জুড়ীর সর্বস্তরের পিডিবি বিদ্যুৎগ্রাহকগণের অংশগ্রহনে মানববন্ধন বিক্ষোভ সমাবেশে পরিণত হয়। মূহুর্তেই সমাবেশ স্থলের দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়লে যাত্রী সাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে সংক্ষিপ্ত পরিসরে কর্মসূচী সমাপ্ত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.