ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে ধীর গতিতে কমছে বন্যার পানি। ভারতের আসাম থেকে পানি প্রবাহিত হওয়ায় পানি ধীর গতিতে কমছে বলে মনে করছে পাউবো।
মৌলভীবাজার পাউবো কার্যালয় সূত্রে জানা যায়, হাকালুকি হাওরের পানি পাশ্বের কুশিয়ারা নদীতে গিয়ে পড়ে। কুশিয়ারা নদীর শেরপুর ষ্ট্রেশনে বিপদসীমার ৩ সে.মি দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া শেওলা ষ্ট্রেশনে বিপদ সীমার ৪৮ সে.মি উপর দিয়ে বইছে। তবে পানি ধীর গতিতে কমছে। ভারতের আসাম থেকে পানি প্রবাহিত হচ্ছে। যার ফলে এ অঞ্চলের যে হারে পানি কমছে তা পুররায় ভরে যাচ্ছে। এই কারনে বন্যার পানি ধীর গতিতে কমছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজার জেলা কার্যালয় নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী বলেন, যে গতিতে পানি কমছে এই ধরা থাকলে ৭-৮ দিনের মধ্যে বন্যা স্বাভাবিক হবে। তবে, বৃষ্টিপাত হলে সময় আরো বাড়বে। আর আসামের পানি প্রবাহিত হওয়ায় বন্যার পানি ধীর গতিতে কমছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.