আব্দুল কাইয়ুম॥ দীর্ঘ দের মাস মরণব্যাধী ক্যান্সারের কাছে হেরে গিয়ে অবশেষে মৃত্যুর কুলে ঢলে পড়লেন শ্রীমঙ্গলের মেধাবী সাংবাদিক কে পি দাস বুলু (৫৫)।
শনিবার ১৫জুলাই রাত সারে আটটার দিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পরলোক গমনের বিষয়টি নিশ্চিত করেন তাঁর ছোট ভাই ডাঃ দেবব্রত দাস মিলু। সাংবাদিক বুলু দীর্ঘদিন যাবত মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। তাঁর পরলোক গমনের খবরে আতœীয় স্বজন,সাংবাদিক মহল সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর আগ পর্যন্ত সাংবাদিক কেপি দাস বুলু শ্রীমঙ্গলের দৈনিক খোলাচিঠির সহ-সম্পাদক,সাপ্তাহিক শ্রীমঙ্গলের ব্যবস্থাপনা সম্পাদক,দৈনিক প্রভাত বেলার শ্রীমঙ্গল প্রতিনিধি,বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন দীর্ঘদিন ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.