
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার সদর উপজেলা শাখার উদ্যোগে সোমবার ১৭ জুলাই বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। থানা কর্মপরিষদ সদস্য ও মোস্তফাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: ফখরুল ইসলামের পরিচালনায় ও নাজিরাবাদ ইউনিয়ন সভাপতি মো: জসীমউদ্দীনের সভাপতিত্বে উক্ত ত্রাণ বিতরনি অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর মো: শাহ আলাউদ্দিন।
মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নারাইনপাশা গ্রামের বেশ কয়েকটি পরিবারকে ত্রাণ দেওয়া হয়। এতে ১ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ ও ১ কেজি তেল ত্রাণ হিসেবে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সদর জামায়াতের আমীর বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্ত মানব কল্যাণের কাজ করছে। সল্প পরিসরে হলেও জামায়াত বন্যা দূর্গত মানুষের পাশে রয়েছে। তিনি বলেন, সরকার আমাদের উপর যে রখম হামলা-মামলা ও জেল-জুলুম চালিয়েছে তার পরেও আমরা আপনাদের পাশে এসে দাড়িয়েছি। সরকারের পক্ষ থেকে যদি আরো ত্রাণ সামগ্রি বিতরণ করা হয় তাহলে দরিদ্ররা কিছুটা হলেও উপকৃত হবে। সবশেষে তিনি সকল ভিত্তশালীদেরকে বন্যা দূর্গতের পাশে দাঁড়ানোর আহব্বান জানান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মৌলভীবাজার সদর উপজেলার সেক্রেটারী সাবেক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ তারেকুল হামিদ, শিবির নেতা শেখ হাসান, জামায়াতের নারাইনপাশা ওয়ার্ড সভাপতি বিশিষ্ট মরব্বী মো. জমীর মিয়াসহ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.