
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম উমেদ আলীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন।

বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এডভোকেট রাধাপদ দেব সজলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় প্রতিবাদ শেষে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকশী ইকবাল আহমদ,প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব, যুগ্ম সম্পাদক সালেহ এলাহী কুটি, আনহার আহমদ সামশাদ, প্রবীণ সাংবাদিক সরওয়ার আহমদ, রজত কান্তি গোস্বামী, নুরুল মোহাইমিন মিল্টন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা হয়রানিমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান।
উল্লেখ্য গত ৫ জুলাই মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে আলোচিত নানা অপকর্মের হোতা সংবাদ প্রচারের জেরে সাইফুল ইসলাম সজিব কর্তৃক পিটিশন মামলা করলে আদালত ওই দিন পুলিশ সুপারকে মামলা দায়েরের নির্দ্দেশ দেন। পরে ৯ জুলাই মৌলভীবাজার মডেল থানায় নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারন) আইন ২০১৩ এর ১৩ ধারায় সাংবাদিক এস এম উমেদ আলী ও ৫ পুলিশ কর্মতর্তা সহ ৮জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.