মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে সেলুন কর্মচারী অন্তত মালাকার (২৩) নামে এক তরুনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ১৮ জুলাই দুপুর ১২ টার দিকে ইসলাপুর এলাকার রাস্তার পাশে খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। অন্তত মালাকার রাজনগর উপজেলার ধিরেন্দ মালাকারের ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ মৌলভীবাজার জানান, সে দীর্ঘদিন যাবত চাঁদনীঘাট এলাকার একটি চুল কাটার সেলুনে কাছ করত সোমবার রাত থেকে তার কোনে খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে ইসলামপুর এলাকার রাস্তার পাশে একটি খালের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন । পরে পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরো জানান তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.