
মাহবুবুর রহমান রাহেল॥ চল সবাই গরীব অসহায় ও পথ শিশুদের পাশে দাড়াই,মঙ্গল করিবার শক্তিই ধন বিলাস ধন নহে এ সামনে রেখে আলহাজ্ব মোহাম্মদ রজব চ্যারিটেবল ট্রাষ্ট ফাইন্ডেশন ও হোয়াটসঅ্যাপ গ্রুপ মায়ার মানুষ ইউকে এর পক্ষ থেকে ক্যান্সার রোগে আক্রান্ত মৃত জমশেদ মিয়ার পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ২০ জুলাই বিকেলে রাজনগর উপজেলার টেংরা উইুনয়নের ডেফলউড়া গ্রামে এ অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার সিনিয়র পুলিশ সুপার মো: রওশনুজাম্মান সিদ্দিকী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোহাম্মদ রজব চ্যারিটেবল ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা এম.ইলিয়াছুর রহমান পাপ্পু,ফাউন্ডেশনের মো: তঞ্জব মিয়া,আব্দুল হকিম,টেংরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: রিপন,ইউপি সদস্য মতিন মিয়া, ইউপি সদস্য মো: পাবলু, মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক ও প্রেসক্লাবের কার্যপরিষদের সদস্য মো: মাহবুবুর রহমান রাহেল,বাজার কমিটির সাধারন সম্পাদক কাশেম তরফদার,বাজার কমিটির সদস্য জিলু আহমদ,থানা যুবলীগের যুগ্ন আহবায়ব মো: হারুন মিয়া,প্রসান্তদেব সাগর,বাস্কর দেব প্রমুখ।এদিকে লন্ডন প্রবাসী দিলু মিয়া ও মো: সেলিম আহম্মদ তাদের ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন ও মো: সেলিম আহম্মদ রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি সাথে আলপাকালে তাদের পরিবারকে একটি রিকশা প্রদানের আশাশ দেয়া হয়। আমেরিকা প্রবসী আরজান খান তার ব্যাক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন। পরে আলহাজ্ব মোহাম্মদ রজব চ্যারিটেবল ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা এম.ইলিয়াছুর রহমান পাপ্পু আগত অতিথিদেরকে শুভেচ্ছা জানান ও অসহায় মানুষের মাঝে তাদের ফাউন্ডেশন সব কাজ করে যাবে বলে অঙ্গিকার করেন এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.