
ওমর ফারুক নাঈম॥ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মৌলভীবাজার সদর উপজেলা ও পৌরসভা শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ জুলাই দুপুর ২টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ। মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নেছার আহমদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. রাধাপদ দেব সজল, মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক ভিপি আব্দুল মালেক তরফদার শোয়েব, মোস্তফাপুর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ সহ অন্যান্য নেতা কর্মীরা।
এ সময় বক্তব্যে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেত্রিত্বে বাংলাদেশ উন্নয়নের অনেক এগিয়ে যাচ্ছে। ভিশন ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশে রুপান্তরিত হবে। বিএনপি ও জামায়াত সব সময় দেশ ও জণগণের বিপক্ষে অবস্থান করেছে এবং ২০১৯ সালের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য মৌলভীবাজার জনগণকে সাথে থাকার আহব্বান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.