এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজার এমএ গণী কলেজে মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। মাদককে না বলুন, সুন্দর সমাজ গঠন করুন’-এই স্লোগান নিয়ে ২২ জুলাই শনিবার মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন এম.এ.গণী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহ আলম সরকার, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল নুর, প্রভাষক আব্দুস শহীদ, প্রভাষক মোঃ নাহিম উদ্দিন, খন্দকার সাইদুজ্জামান তানভীরসহ উপস্থিত ছিলেন কলেজের ছাত্রছাত্রীরা।
মানবনন্ধনে বক্তারা মদক সেবনকারীদেরকে মাদকের ভয়াবহতা সম্বন্ধে সচেতন ও মদক সরবরাহ কারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
মাদক এমন একটি সামাজিক সমস্যা শুধু আইন প্রয়োগ করে নিবারণ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সামাজিক আন্দোলন, অভিভাবকদের নজরদারি ও সচেতনতা এবং এর কুফল সম্পর্কে ব্যাপকভিত্তিক প্রচার ও প্রচারণা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.