স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন রাস্তা প্রশস্ত করনের লক্ষে পৌরসভার অনেক নাগরিক সেচ্ছায় নিজ বাসা/বাড়ির দেয়াল ভেঙ্গে পৌর শহরকে সৌন্দর্য বর্ধনে সহযোগিতা করে যাচ্ছেন।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান জানান, তিনি ইতিপূর্বে বিভিন্ন বাসা বাড়ির মালিকদের সাথে মতবিনিময় করে তাদের সম্মতি আদায় করেছেন।
তিনি বলেন সরকারি জায়গা দখল করে কেউ স্থাপনা করে থাকলে তা অবশ্যই ভাঙ্গা হবে। শহরের কাশিনাথ রোড,ধরকাপন রোড এলাকায় ও শাহ মোস্তফা কলেজ রোড এলাকায় বিভিন্ন বাসাবাড়ির দেয়াল ভাঙ্গার কাজ শেষ হয়েছে। এরপর রাস্তা প্রশস্ত করন ও ড্রেন নির্মানের কাজ শুরু হবে। মেয়র আরো জানান, পৌর নাগরিকের সহযোগিতায় এ কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.