কমলগঞ্জ প্রতিনিধি॥ সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে কমলগঞ্জ উপজেলার চারটি কলেজের মধ্যে একমাত্র শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। এ উপজেলা থেকে ২০০৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৩৪৬ জন। উপজেলায় গড় পাশের হার ৬৭.০৯ ভাগ।
২৩ জুলাই রোববার প্রকাশিত ফলাফলে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ৪৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ কলেজ থেকে ২২৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২২৪ জন। পাশের হার ৯৯.১২ ভাগ। এছাড়া কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয়ে পাশের হার ৫২.০৯ ভাগ, শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজে পাশের হার ৭০.৩২ ভাগ ও আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে পাশের হার ৬৮.৫৪ ভাগ।
এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত আলীম পরীক্ষায় কমলগঞ্জের সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পাশের হার ৫৪.৯২ ভাগ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.