বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সমীর বিশ্বাস জেলার শ্রেষ্ট এসি ল্যান্ড নির্বাচিত হয়েছেন। কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শুদ্ধাচার পুরস্কার স্বরূপ তাকে মৌলভীবাজার জেলা প্রশাসন ‘বেষ্ট প্রেক্টিস অ্যওয়ার্ড ২০১৭’ প্রদান করেছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক তোফায়েল ইসলাম বড়লেখার সহকারী কমিশনার (ভুমি) সমীর বিশ্বাসের হাতে জেলার শ্রেষ্ট এসি ল্যান্ডের অ্যওয়ার্ড ও সনদপত্র তুলে দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খান প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতার উপর প্রতি বছর ৭ ক্যাটাগরিতে জেলা শ্রেষ্ট ইউএনও, এসি ল্যান্ড, সার্ভেয়ার, অফিস সহকারী, অফিস সহায়ক, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা হিসেবে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.