
ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে এইচএসসি পরীক্ষায় এবারও সাফল্য ধরে রেখেছে আলহাজ্ব মো: মখলিছুর রহমান ডিগ্রি কলেজ। কলেজটিতে এবার পাসের হার ৭১ দশমিক ৩৬ শতাংশ। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৯৪ জন উক্তির্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ৫ পেয়েছেন ১ জন।
আলহাজ্ব মো: মখলিছুর রহমান ডিগ্রি কলেজ ২০১০ সালের ০১ জুলাই মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউপির ইউসুফনগর (রাতগাঁও) গ্রামে প্রতিষ্ঠিত হয়। ২০১০ সালে সিলেট শিক্ষা বোর্ডে শতভাগ সাফল্য অর্জন করে।
কলেজের তত্বাবধায়ক মুজিবুর রহমান মুজিব জানান, অন্যান্য বছরের তুলনায় আমাদের কলেজের ফলাফল আশাতীতভাবে একটু কম হয়েছে। তবে আমাদের ধারাবাহিক সাফল্য ধরে রেখেছি। আগামী দিনে আরো ভালো করার স্বপ্ন দেখি। ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করে সেগুলোকে সংশোধনের মাধ্যমে আগামীতে আরো ভালো করার জন্য লড়াই করে যাব।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.