
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, জঙ্গি দমন, সন্ত্রাস দমন, অপরাধীকে গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার, মানব পাঁচারকারী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ২৬ জুলাই বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে এডি জে.এম ইমরান সহ মৌলভীবাাজর জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্মের পূর্ব পাশস্থ এলাকা হইতে ০৮ (আট) কেজি গাঁজাসহ ০১ জন আসামী’কে আটক করে র্যাব। আটককৃত আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ মোঃ আলী হোসেন @ পাপ্পু (২৪), পিতাঃ মোঃ আনোয়ার হোসেন, সাং- কালিরঘাট রোড (রেল কলনী), থানাঃ শ্রীমঙ্গল, জেলাঃ মৌলভীবাজার। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে আসছিল এবং গোপনে দেশের বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় মামলার মূলে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.