ওমর ফারুক নাঈম॥ তেতুঁলিয়া থেকে টেকনাফ বাইসাইকেল ক্রসকান্ট্রি ৭ দিনে সম্পন্ন করায় মো: ফখরুল ইসলাম ও সাইদুর রহমান সজীবকে সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার সাইক্লিং সোসাইটি।
শুক্রবার ২৮ জুলাই সন্ধায় শহরের ওয়েস্টাণ রেষ্টুরেন্টে ছাদিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাহফুজুল আলম। বিশেষ অতিথি ছিলেন যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, ফটোনিউজবিডি সম্পাদক এমদাদুল হক, রোটারেক্ট ক্লাব সরকারী কলেজের সাবেক সভাপতি উবায়দুর রহমান ও সেল্ফ ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান।
এ সময় সোসাইটির সদস্যরা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.