ওমর ফারুক নাঈম॥ বেতন ভাতা ও পেনশন সহ সকল সুযোগ সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবীতে সিলেট বিভাগীয় সমাবেশ করেছে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন সিলেট বিভাগ।
শনিবার ২৯ জুলাই দূপুর ২টার দিকে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে সিলেট বিভাগের বিভিন্ন পৌরসভার মেয়র, কর্মকর্তা ও কর্মচারীরা সমাবেশে অংশ নেন। এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ নকীবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা, চুনারুঘাট পৌরসভার মেয়র মো: নাজিম উদ্দিন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবিব আহমদ চৌধূরী, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, কানাইঘাট পৌরসভার মেয়র মো: নিজাম উদ্দিন, জকিগঞ্জ পৌরসভার মেয়র মো: খলিল উদ্দিন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল আলীম মোল্লা ও বিশেষ বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক মো: সহিদুল ইসলাম।
সমাবেশে বক্তারা বাংলাদেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সহ সকল সুযোগ সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের জোর দাবী জানান। তারা বলেন, একটি দেশে দুই ধরনের বেতন ব্যবস্থা হতে পারেন না। সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের মত পৌর কর্মকর্তা ও কর্মচারীদেও বেতন-ভাতা রাষ্ট্রী কোষাগার থেকে প্রদান করা হোক।
সমাবেশে আগামী ২৬ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীসৌধতে ‘শোক সমাবেশে’র ডাক দেওয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.