স্টাফ রিপোর্টার॥ প্রেসক্লাবের ভবন নির্মান থেকে আধুনিকায়ন, ছোট পরিসর থেকে বড় পরিসরে সদস্য বৃদ্ধিসহ সাংবাদিকদের কল্যানে নানা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখে অবশেষে ব্যক্তিগত কারন দেখিয়ে, প্রায় বিশ বছরের লালিত সংগঠন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যপদ থেকে অব্যাহতি নিয়েছেন সিনিয়র সাংবাদিক আহমেদ ফার”ক মিল্লাদ।
২৪ জুলাই তিনি প্রেসক্লাব সভাপতি ও সম্পাদক বরাবরে পাঠানো লিখিত পত্র মারফত স্বেচ্ছায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারন সদস্যপদ থেকে অব্যাহতি নিয়েছেন বলে পাতাকুড়ির দেশকে জানান। আহমেদ ফার”ক মিল্লাদ একাত্তর টেলিভিশন এর জেলা প্রতিনিধি, জেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য এবং মৌলভীবাজার টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের কার্যকরী কমিটির অন্যতম সদস্য ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.