
এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল জাহান কাজলের নেতৃত্বে সংঙ্গীয় অফিসার ফোর্সসহ শ্রীমঙ্গলের শাপলাবাগ, শাহীবাগ রেল কলোনীসহ শহরের বিভিন্ন এলাকায় আজ শনিবার ৩০ জুলাই মাদক ও অসামাজিক কার্যকলাপ বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজল জানান-'সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীমঙ্গল থানা পুলিশকে দৃষ্টি আকর্ষণ করা এক স্ট্যাটাসের ভিত্তিতে তিনি বিশেষ অভিযান পরিচালনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য পাওয়ার চব্বিশ ঘন্টা পার না হতেই শ্রীমঙ্গল থানার অফিসার শাপলাবাগ এলাকায় মাদক উদ্ধার ও অসামাজিক কার্যকলাপ বন্ধের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন।
শ্রীমঙ্গল থানার ওসির এমন কার্যক্রমের প্রশংসায় ভরপুর ভার্চুয়ালপাড়া। স্থানীয়রা এমন কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান শ্রীমঙ্গল থানা পুলিশকে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ওসি কে.এম নজরুল জাহান কাজল বলেন-'মাদক ও অসামাজিক কার্যকলাপ কঠিনভাবে প্রতিরোধ করা হবে'। তিনি সাংবাদিকসহ শ্রীমঙ্গলবাসীদের এসব কার্যক্রমে সহযোগিতা করার আহবান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.