
স্টাফ রিপোর্টার॥ রোটার্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রালের উদ্যেগে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বন্যা দুর্গত এরাকায় ত্রান বিতরণ করা হয়েছে।
৩১ জুলাই সোমবার দুপুরের দিকে রাজনগর উপজেলার উত্তরবাগ ইউনিয়নের ৩টি ওয়ার্ডের মোট ৬০টি বন্যায় আক্রান্ত পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ করেন ক্লাবের সদস্যরা। উত্তরবাগ ইউনিয়নের স্থানীয় উমরপুরবাজারে আয়োজিত ত্রান বিতরণ অনুষ্ঠানে চাল,ডাল, আলু ও বিশুদ্ধ খাবার সেলাইন পেয়ে খুশি আক্রান্ত পরিবারগুলো। রোটার্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রালের সভাপতি তরুন সংঘটক দুলাল হোসেন জুমানের সভাপতিত্তে ও ক্লাবের সদস্য এবং প্রোগ্রাম চেয়ারম্যান সুলতানুল ইসলাম ও রোটার্যাক্ট ক্লাব মৌলভীবাজার সেন্ট্রালের যুগ্ন সাধারণ সম্পাদক আমির হামজা মিম এর যৌথ সঞ্চালনায় ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলাউর রহমান টিপু । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রোটার্যাক্ট ক্লাব মৌলভীবাজারের সিনিয়র নেতৃবৃন্দ,স্থানীয় ওয়ার্ড মেম্বার, ক্লাবের সচিব রো: ফজলুল হাসান, মিজান খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.