আব্দুল কাইয়ুম॥ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের উদ্যেগে সংঘটনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই সোমবার সন্ধ্যায় শহরের অভিজাত ওয়েস্টার্ন চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজন করা হয় কোকোর জিবন ও কর্ম নিয়ে আলোচনা সভার। মৌলভীবাজার জেলা ছাত্রদল নেতা জনি’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সিনিয়র ছাত্র নেতা পিপলু আব্দুল হাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইসহাক আহমদ চৌধুরী মামনুন, জেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা উসমান গনি পল্লব,সাদেকুর রহমান রাসেল, সৈয়দ জাবেদ আলী নাইম, রাজনগর উপজেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান সোয়েব, জেলা সাইবার ইউজার দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ফয়সল নাহিদ রহমান, যুগ্ন আহবায়ক সৈয়দ ফরহাদ আহমেদ ওয়াসিম, আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের জেলা সভাপতি,আব্দুল মুকিত তুহিন,সিনিয়র সহ-সভাপতি সজিব দাশ বাপ্পা, সহ-সভাপতি শেখ রাব্বি,সাধারণ সম্পাদক জাবেদ রহমান, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান সৈকত, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ সানি,সহ সাংগঠনিক সম্পাদক জুবেদ আহমদ ও সহ সাংগঠনিক সম্পাদক শেখ নয়ন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.