ওমর ফারুক নাঈম॥ মনিপুর রাজ্যের ভূমিকম্পের প্রভাবে মৌলভীবাজারেও মৃদু ভূমিকম্প অনুভূত
হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ২ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএ। তবে মৌলভীবাজারে তা মৃদু অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার ৩ আগষ্ট রাত ১২টা ১৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। তবে এর উৎপত্তিস্থল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মনিপুর রাজ্যের চুরাচাদপুর জেলায়।
একটি মাঝারিপাল্লার ভূমিকম্প আঘাত হানায় মৌলভীবাজারে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্প অনুভূত হওয়ায় মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকার উচু ভবনে বসবাসরত অনেক মানুষ নিচে নেমে আসেন। তবে শহরের বেশিরভাগ মানুষই ভূমিকম্প অনুধাবন করতে পারেননি। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মৌলভীবাজার আবহাওয়া অফিসও বিষয়টি নিশ্চত করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.