রাজনগর প্রতিনিধি॥ রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিনের রাজনগর প্রতিনিধি আব্দুর রহমান সোহেলের মোটরসাইকেল চুরি হয়েছে।
৪ আগষ্ট শুক্রবার জুমার নামাজের সময় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কালাইগুল জামে মসজিদের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিনের রাজনগর প্রতিনিধি আব্দুর রহমান সোহেল উত্তরভাগ ইউনিয়নের পানিশাইল গ্রামে যাওয়ার পথে ওই ইউনিয়নের ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়কের কালাইগুল জামে মসজিদের সামনে মোটর সাইকেলটি রেখে জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষ করে যথাস্থানে মোটরসাইকেলটি পাননি। বাজাজ ডিসকোভারী ১৩৫ সিসির মোটরসাইকেলটির নং- মৌলভীবাজার-ল-১১-০২৫৩। বিষয়টি সঙ্গে সঙ্গে রাজনগর থানা কে জানানো হলে পুলিশ পার্শবর্তী ফেঞ্চুগঞ্জ থানায় খবর দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাইকেলটির কোন তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে রাজনগর থানায় অভিযোগ করা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, তিনি আমাকে ফোনে জানিয়েছেন। পার্শবর্তী থানা গুলোয় জানানো হয়েছে। বিভিন্ন সোর্স লাগানো হয়েছে। উদ্ধারের চেষ্টা চলছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.