
ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম পৃষ্ঠপোষক, বিশিষ্ট সমাজসেবক মরহুম এ এল গোলাম রব্বানীর রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও দলটির অঙ্গ সংগঠন ।
শনিবার ৫ আগষ্ট বিকাল ৪টায় মৌলভীবাজার পৌর মিলনায়তনে শোকসভা ও দোয়া মাহফিল আয়োজক কমিটির আহবায়ক, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর আলহাজ আয়াছ আহমদ এর সভাপতিত্বে, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহমদ, জেলা তাঁতী দলের আহবায়ক আব্দুর রকিবসাবু, জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আনকার আলী সোলেমান, জেলা বিএনপি’র সদস্য এডভোকেট গোবিন্দ মোহনপাল, জেলা বিএনপি’র সদস্য এ এম মোহাইমিন শামীম, জেলা বিএনপি নেতা মোহাম্মদ আলী চেরাগ, জেলা বিএনপি নেতা সৈয়দ নজরুল ইসলাম, সাংবাদিক সৈয়দ রুহুল আমীন।
এছাড়াও বক্তব্য রাখেন মরহুমের পুত্র এ এল গোলাম সাদেক, মনুমুখ ইউ পি’র সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা খালিছমিয়া, মৌলভীবাজার পৌরবিএনপি’রসভাপতি সৈয়দ মমসাদ আহমদ, মৌলভীবাজার পৌরবিএনপি’র সাধারন সম্পাদক বদরুল আলম নোমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, এডভোকেট হাফিজ মাওলানা আব্দুল আলীম। শোক সভায় আলোচনা শেষে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.