
সংবাদদাতা॥ মৌলভীবাজার মৌলভীবাজার জেলা জয়িতা নিয়ে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন সাথে স্থানীয় জয়িতা শিল্প উদোক্তাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ আগষ্ট শনিবার দুপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) মৌলভীবাজার শার্খা সভাপতি বকসী ইকবাল আহমদ এর সভাপতিত্বে এবং সাংবাদিক দুরুদ আহমদ পরিচালনায় আসনের সংসদ সদস্য এর বাসভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবু তাহের, সৈয়দ নওশের আলী খোকন,সুলতানা আক্তার আয়রিন,জুবের আহমদ, ফেরদৌসি সুলতানা, ফারহা সামাদ পপি, শাহজাদী বেগম, সৈয়দা আসমা ইসলাম, বকসী শারমিন কাওছার প্রমুখ। সভায় জেলার জয়িতা শিল্প উদ্যোক্তারা বলেন উৎপাদিত পণ্য বিক্রির সুযোগ না থানায় ক্ষতির সম্মুখীন হচ্ছে। স্থানীয়ভাবে উৎপাদিত পন্য বাজারজাত করণের জন্য প্রদর্শনীর মাধ্যমে জয়িতা শিল্প উদোক্তা মেলার ব্যাবস্থা করার আহব্বান জানানো হয়। স্থানীয় উদ্যোক্তাদের ব্যাংক ঋৃন ও প্রশিক্ষনে ব্যবস্থা সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষন করলে মেলা আয়োজনে ও প্রয়োনীয় শিল্প উদ্যোক্তা সৃষ্টিতে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানসহ অন্যান্য সমস্যা সমাধানে প্রতিশ্র“তি আশ্বাস প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.