
বিকুল চক্রবতী॥ শ্রীমঙ্গল উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে মহিলা উন্নয়ন ফোরামের উদ্যোগে উপজেলার ২৭জন দুস্ত মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
৬ আগষ্ট রবিবার বিকেলে এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, ভাইস চেয়ারম্যান সাগর হাজরা, উপজেলা সহকারী কমিশনার ভুমি বিশ্বজিৎপাল,উপজেলা নির্বাহী প্রকৌশলী সমরেন্দ্র দাশ ও সাংবাদিক বিকুল চক্রবর্তী।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী জানান, নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে উপজেলা পরিষদ থেকে দুই লক্ষ টাকা ব্যায়ে এ ২৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.