
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক গাজী মারুফ এর নিঃশর্ত মুক্তির দাবিতে ৬ আগষ্ট রবিবার দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের সেন্ট্রাল রোডে এক বিক্ষোভ মিছিল বাহির করা হয়।
মিছিলটি আহমদ ম্যানশন থেকে শুরু হয়ে হামিদিয়া পয়েন্টে সমাবেশে মিলিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, জি এম মুক্তাদির রাজু, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, নেপুর আলী, আলিম হোসেন হিরো, মামুনুর রশিদ, শাম্মি রাবীন চৌধুরী রবিন ও মোঃ রুবেল মিয়া প্রমুখ।
এছাড়াও কলেজ, পৌর ও সদর ছাত্রদলের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রিয় সহ- সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জল কে (৪৫) পুলিশ এসল্ট মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার ৬ জুলাই সকালের দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালতে মামলায় জামিন নিতে আদালতে উপস্থিত হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জাকির হোসেন উজ্জলের আইনজীবি এডভোকেট রাধাপদ দেব সজল বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ এসল্টের একটি মামলায় আজ তাকে জামিন নিতে আদালতে উপস্থিত করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন, তবে এ মামলায় অন্যান্য আসামীরা জামিনে আছেন। তিনি আরো জানান, পরবর্তিতে জর্জকোর্টে আমরা এ মামলায় মিসকেইছ করে জামিন আবেদন করবো ।
এর আগে ৩০ জুলাই পুলিশ এসল্টের একটি মামলায় আদালতে জামিন নিতে উপস্থিত হলে জেলা ছাত্রদলের আরেক নেতাকেও আদালত জামিন নামঞ্জুর করে অনুরূপ একই মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।
এদিকে জেলা ছাত্রদলের দুই শীর্ষনেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.